শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাহরাইনে ফিলিস্তিন বিরোধী সম্মেলন; পশ্চিম তীরে মুসলিমদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের পশ্চিম তীরে আজ (মঙ্গলবার) বাহরাইন-সম্মেলনের বিরুদ্ধে হাজার হাজার ফিলিস্তিনি বিক্ষোভ করেছেন।

বাহরাইনের মানামায় আজ থেকে মার্কিন-ইহুদিবাদী ষড়যন্ত্র ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ বিষয়ক দুই দিনব্যাপী সম্মেলন শুরু হচ্ছে।

আজকের বিক্ষোভকারীরা এ সম্মেলনকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে মারাত্মক ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন। তারা বলেছেন, ফিলিস্তিনিদের স্বাধীনতার স্বপ্ন ও লক্ষ্য-আদর্শ ধ্বংস করতেই এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এ সময় ফিলিস্তিনিরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সম্মেলনে অংশগ্রহণকারী আরব দেশগুলোর বিরুদ্ধে স্লোগান দেন।

বিক্ষোভকারীরা মার্কিন ষড়যন্ত্র মোকাবেলায় নিজেদের মধ্যকার বিরোধ ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, যারা ফিলিস্তিনিদের অধিকারকে উপেক্ষা করছে তারা কখনোই ফিলিস্তিনি জাতির প্রকৃত প্রতিনিধি হতে পারে না।

আজ থেকে বাহরাইনের মানামায় যে সম্মেলন শুরু হচ্ছে তাতে ফিলিস্তিন বিরোধী 'ডিল অব দ্য সেঞ্চুরি'র অর্থনৈতিক অংশ উন্মোচন করা হবে। এর মধ্যদিয়ে এই ষড়যন্ত্র বাস্তবায়ন শুরু হবে বলে জানা গেছে।

তবে ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষ এবং হামাসসহ সব সংগঠন 'ডিল অব দ্য সেঞ্চুরি' প্রত্যাখ্যান করেছে। ডিল অব দ্য সেঞ্চুরি বাস্তবায়নের মাধ্যমে ফিলিস্তিনিদের সব মৌলিক অধিকার হরণের চেষ্টা চলছে বলে জানা গেছে। সূত্র:  ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ