শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ওসামা বিন লাদেনের প্রশংসা করায় ব্রিটিশ সম্মাননা প্রত্যাহার! ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে বাংলাদেশ খেলাফত মজলিসের আহ্বান মক্কায় হামলার চেষ্টাকে ‘অপরাধমূলক আগ্রাসন’ বললেন মসজিদুল হারামের খতিব ‘নাগরিক প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে’ ‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’

সৌদির বিমানবন্দরে ড্রোন হামলা, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের একটি বেসামরিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও সাতজন। নিহত ওই ব্যক্তি সিরিয়ার নাগরিক।

রিয়াদভিত্তিক জোট জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চলীয় একটি বিমানবন্দরে রোববার ড্রোন হামলা চালানো হয়েছে।

সামরিক জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান সমর্থিত হুতি মিলিশিয়ারা আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ত্রাসী হামলা চালিয়েছে। ওই বিমানবন্দর দিয়ে প্রতিদিন কয়েক হাজার বেসামিরক নাগরিক চলাচল করেন। তবে কিভাবে ওই হামলা চালানো হয়েছে সে বিষয়ে জোটের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

চলতি মাসে বেসামরিক বিভিন্ন স্থাপনায় ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। বেশ কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আবহা এবং জিযান বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে হুতি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভিতে।

গত ১২ জুন দক্ষিণপশ্চিমাঞ্চলীয় আবহা শহরের আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র হামলায় ২৬ জন আহত হয়। এরা সবাই বেসামরিক নাগরিক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ