সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

বেঙ্গালুরুতে মোদির নামে মসজিদ, কী বলছেন কর্তৃপক্ষ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে বিরাট জয় পেয়ে ক্ষমতায় ফিরেন নরেন্দ্র মোদি। এরপরই তার কয়েকজন অনুরাগী টুইটারে দাবি করেন, জয় উপলক্ষে মোদির নামে বেঙ্গালুরুতে একটি মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছে।

তাদের এই দাবির পরই মসজিদটিকে ঘিরে একের পর এক প্রকৃত তথ্য সামনে নিয়ে আসে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। মসজিদটি যেখানে প্রায় ১৭০ বছরের পুরনো,সেখানে প্রধানমন্ত্রী মোদির বয়স ৬৯ বছর-এমন কিছু বিতর্কিত তথ্য উঠে এসেছে সম্প্রতি।

দুই দশক ধরে গ্র্যান্ড মোদি মসজিদের ইমাম গোলাম রাব্বানি জানান, এ মসজিদটি ১৭০ বছর পুরনো। আর প্রধানমন্ত্রীর বয়স ৬৯ বছর। তার সঙ্গে এই মসজিদের কোনো সংযোগ নেই।

তাস্কের টাউনের ওই মসজিদটি ছাড়াও পূর্ব বেঙ্গালুরুর আরও দু’টি মসজিদ ‘মোদি মসজিদ’ নামে পরিচিত বলেও জানান তিনি।

[caption id="" align="aligncenter" width="728"]মোদি মসজিদ মোদি মসজিদ। ছবি: সংগৃহীত[/caption]

জানা যায়, ১৮৪৯ সালে তাসকের শহরের মোদি আবদুল গফুর নামে এক ব্যবসায়ী নিজের উদ্যোগে সেখানে ওই মসজিদটি তৈরি করেছেন বলে জানান মোদি মসজিদ কমিটির অন্যতম সদস্য আসিফ ম্যাকেরি।

পরবর্তীতে, মোদি আবদুল গফুরের পরিবারই বেঙ্গালুরুতে মোদি মসজিদ নামেই আরও দুটি মসজিদ নির্মাণ করেন। এমনকি বেঙ্গালুরুর ট্যানেরি এলাকার একটি রাস্তাও মোদি রোড বলে প্রচলিত হয়ে যায়।

২০১৫ সালে ওই মোদি মসজিদটি ভেঙে ফেলে নতুন করে কিছু পরিবর্তন ও পরিবর্ধন করে তৈরি করা হয়। নতুন রূপে তৈরি হওয়া সেই মসজিদটিই গত মাসে সাধারণের প্রবেশের জন্যে খুলে দেওয়া হয়েছে।

আর ঠিক ওই সময়েই দ্বিতীয়বার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদি। এর ফলেই স্যোশাল সাইটে ওই মসজিদের কথা তুলে ধরে কিছু অনুরাগী দাবি করেন, নরেন্দ্র মোদির নামে মসজিদটি তৈরি হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ