শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিএসএফের গুলিতে আরো ২ বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বাখেরআলী সীমান্তে রোববার গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

নিহতরা হলেন সেলিম হোসেন ও আবু বাক্কার। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও তিন বাংলাদেশি। অবৈধপথে ভারত থেকে গরু আনতে গেলে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

আবু বাক্কার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা কটাপাড়া গ্রামের বাসিন্দা। অন্যদিকে সেলিমের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বলে জানা গেছে।

এলাকাবাসী জানিয়েছে, রাতে বাখেরআলী সীমান্তের ২৭/৬ (এস) সীমান্ত পিলার এলাকা দিয়ে ৪০ থেকে ৫০ জন বাংলাদেশি রাখাল গরু আনার জন্য পদ্মা নদী পেরিয়ে ভারতের বাহুড়া সীমান্তে প্রবেশ করে।

রাত ২টার দিকে তারা দুই শতাধিক গরু-মহিষ নিয়ে বাংলাদেশে ফিরে আসার সময় ভারতের ২৫০ গজ অভ্যন্তরে ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের বাহুড়া সীমান্ত ফাঁড়ির সদস্যরা তাদের ওপর গুলি চালায়। এতে পাঁচজন রাখাল গুলিবিদ্ধ হন।

এব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ জানান, ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে কয়েকজন রাখাল হতাহতের ঘটনা তিনিও শুনেছেন।

বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার বিষয়টি তদন্ত করে দেখছে জানিয়ে তিনি বলেন, এব্যাপারে পরে বিস্তারিত জানাতে পারবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ