সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

ফের হংকংয়ের রাস্তায় বিক্ষোভকারীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রত্যর্পণ বিল পুরোপুরি বাতিল ও হংকংয়ের চীনপন্থি প্রধান নির্বাহী ক্যারি লামের পদত্যাগের দাবিতে আবরও রাস্তায় নেমেছে হংকংবাসী।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বিক্ষোভকারীরা হংকংয়ের আইন পরিষদ কমপ্লেক্সের সামনে জড় হতে শুরু করেছে।

আর্ন্তজাতিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে বিক্ষোভকারীরা তাদের দাবি জানিয়ে হংকং কর্তৃপক্ষকে বৃহস্পতিবার পর্যন্ত সময় দেয়। কিন্তু গতকাল পর্যন্ত কোন ধরনের সাড়া না পাওয়ায় বিক্ষোভকারীরা ফের রাস্তায় নামার ঘোষণা দেয়। ইতোমধ্যে হাজারো বিক্ষোভকারী কালো পোশাক পরে রাস্তায় নেমেছে।

আন্দোলনে আসা ১৭ বছর বয়সের শিক্ষার্থী চ্যান পাক-লাম বলেন, আমাদের স্বাধীনতার জন্য আমরা লড়াই করতে চাই। আমরা চাই প্রত্যর্পণ বিল পুরোপুরি বাতিল করা হোক, প্রত্যাহার নয়। আমি আজকে রাত পর্যন্ত আন্দোলনে আছি, হয়ত সেটা রাত ১০ টা পর্যন্ত। এরমধ্যে যদি হংকং কর্তৃপক্ষ কোন সাড়া না দেয় তাহলে আমরা আবার বিক্ষোভে আসব।

এর আগে এ বিলের বিরুদ্ধে ও ক্যারি লামের পদত্যাগের দাবিতে গত ১৬ জুন হংকংয়ে অন্তত ২০ লাখ বিক্ষোভকারী রাজপথে নামে। বিক্ষোভকারীরা সেদিন হংকংয়ের শাসক লামের পদত্যাগ, বিলের কার্যক্রম স্থায়ীভাবে বাতিল ও বল প্রয়োগের জন্য পুলিশকে জনগণের কাছে ক্ষমা চাওয়ারও দাবি জানায়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ