সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

ইরানে হামলার অনুমোদন দিয়ে সিদ্ধান্ত পরিবর্তন ট্রাম্পের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের গুপ্তচর ড্রোন ইরান ভূপাতিত করার পর দেশটিতে হামলার অনুমোদন দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প।

বৃহস্পতিবার ট্রাম্প এ হামলার অনুমোদন দিলেও পরে আবার সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি। খবর বিবিসির

হোয়াইট হাউজের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অল্প কয়েকটি টার্গেটের উপর এই হামলার পরিকল্পনা নেওয়া হয়েছিল। ইরানে হামলার জন্য প্রাথমিক প্রস্তুতিও নেওয়া হয়েছিল। কিন্তু পরে ট্রাম্প তার সিদ্ধান্ত পরিবর্তন করেন।

এক কর্মকর্তা বলেন, বিমান এবং যুদ্ধজাহাজ হামলার জন্য প্রয়োজনীয় অবস্থান গ্রহণও করেছিল। কিন্তু কোনও ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় নি এবং সে সময়ে হামলা বন্ধের নির্দেশ পাওয়া যায়।

তিনি জানান, স্থানীয় সময় রাত প্রায় দু’টোয় মার্কিন বাহিনীকে ঘুম থেকে তোলা হয়। দৈনিকটি আরও জানায়, ‘এক ঘণ্টার’ মধ্যে হামলা হবে বলে তাদের বলা হলেও শেষ পর্যন্ত তেমন কিছু ঘটে নি। মার্কিন পূর্বাঞ্চলীয় সময় অনুযায়ী, সকাল সাড়ে ৬টা এমনকি ৭টা পর্যন্ত হামলার পরিকল্পনা বাস্তবায়নের কথা ছিল।

তেহরান বলছে, বৃহস্পতিবার সকালে তাদের আকাশসীমায় একটি মার্কিন এয়ারক্রাফট প্রবেশ করে, যেটিকে ভূপাতিত করা হয়েছে।

তবে যুক্তরাষ্ট্র বলছে, আন্তর্জাতিক আকাশসীমার উপর দিয়ে যাওয়ার সময় ড্রোনটিকে ভূপাতিত করে ইরান। এর জবাব দিতেই হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প।

সূত্র: বিবিসি, আল জাজিরা, নিউ ইয়র্ক টাইমস।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ