রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন এএসপি জাবীর হুসনাইন সানীব যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী কেউ ঘুস চাইলে পুলিশে সোপর্দ করতে বললেন ধর্মমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি বিকেএমের ঢাকা মহানগর দক্ষিণের কর্মী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত মাদরাসার ছাদে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ ছাত্রী কোটার বাইরে ১০ হাজারের বেশি হজযাত্রী, বাড়তি কোটা চাইবে বাংলাদেশ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ সরকারের অগ্রাধিকার পরিকল্পনায় বিশ্বমানের পর্যটন শিল্প: প্রধানমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

নুসরাত হত্যা মামলার ১৬ আসামিকে আদালতে হাজির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ১৬ আসামিকে আদালতে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) এ মামলার অভিযোগ (চার্জ) গঠনের শুনানি দিন থাকায় সকাল সোয়া ১১টার দিকে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে আসামিদের তোলা হয়।

অভিযোগপত্রে নাম না থাকায় চার্জশিট থেকে অব্যাহতি দেয়া হয়েছে নূর হোসেন, আলাউদ্দিন, কেফায়েত উল্লাহ জনি, সাইদুল এবং আরিফুল ইসলামকে।

এর আগে (৩০ মে) ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেন মামলাটি পরবর্তী কার্যক্রমের জন্য মামলার নথি এই বিচারিক আদালতে হস্তান্তর করেন।

১০ জুন মামলাটির অভিযোগপত্র আদালতে গ্রহণ হয়। বৃহস্পতিবার মামলার চার্জ গঠনের শুনানির ধার্য তারিখ ছিলো।

সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে মেয়েকে যৌন হয়রানি করার অভিযোগ আনেন নুসরাতের মা শিরিন আক্তার। মামলাটি তুলে না নেয়ায় গত ৬ এপ্রিল পরীক্ষার হল থেকে কৌশলে ডেকে পাশের ভবনের ছাদে নিয়ে সিরাজ উদদৌলার সহযোগীরা নুসরাতের গায়ে আগুন দেয়।

পাঁচদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত ১০ এপ্রিল রাত সাড়ে নয়টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুবরণ করে নুসরাত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ