রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন এএসপি জাবীর হুসনাইন সানীব যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী কেউ ঘুস চাইলে পুলিশে সোপর্দ করতে বললেন ধর্মমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি বিকেএমের ঢাকা মহানগর দক্ষিণের কর্মী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত মাদরাসার ছাদে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ ছাত্রী কোটার বাইরে ১০ হাজারের বেশি হজযাত্রী, বাড়তি কোটা চাইবে বাংলাদেশ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ সরকারের অগ্রাধিকার পরিকল্পনায় বিশ্বমানের পর্যটন শিল্প: প্রধানমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

বায়তুল মোকাররম মসজিদ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর পল্টনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে নিচতলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বেলা ১১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে আজ বুধবার (১৯ জুন) বেলা ১১টা দিকে বায়তুল মোকাররমের উত্তর গেটে নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বলেন, বেলা ১১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ৪টি ইউনিট পাঠানো হলেও ৩টি ইউনিট কাজ করেছে। একটি রাস্তা থেকেই ফিরে এসেছে।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। তবে কয়েকটি দোকানে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ