সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

ধূমপায়ীর সংখ্যা কমাতে দাম বাড়ছে সিগারেটের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে ধারাবাহিকভাবে বাজেটে সিগারেটের দাম বাড়ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত এ লক্ষ্য বাস্তবায়নে গত চার বছরে বেশ কিছু সিগারেটের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি।

এ বছর একসঙ্গে দেশে উৎপাদিত সব ধরনের সিগারেটের দামই বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে ২০ শলাকা সিগারেটের প্রতি প্যাকেটে দাম বেড়েছে ৩৬ টাকা পর্যন্ত। সাম্প্রতিক সময়ে এই মূল্য সর্বোচ্চ।

২০১৯-২০ অর্থবছরের বাজেটে উচ্চমূল্য স্তরের সিগারেটের দাম প্রতি ১০ শলাকা প্যাকেট ৭৫ টাকা থেকে বাড়িয়ে ৯৩ টাকা ও ১০৫ টাকা থেকে বাড়িয়ে ১২৩ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া নিম্নস্তরের সিগারেট ৩৫ টাকা থেকে ৩৭ টাকা এবং মধ্যম স্তরের সিগারেটের দাম ৪৮ টাকা থেকে ৬৩ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বিড়ি ও ধোঁয়াবিহীন তামাকে। এত ব্যাপক হারে সব ধরনের সিগারেটে দাম বাড়ানোর নজির নিকট অতীতে দেখা যায়নি। এ দাম বাড়ানোকে ইতিবাচক হিসেবে দেখছেন অধূমপায়ীরা।

বাজার বিশেষজ্ঞদের মতে, দাম বাড়িয়ে ধূমপায়ীর সংখ্যা কমানোর যে লক্ষ্য সরকার নির্ধারণ করেছে, তার প্রধান বাধা রাজস্ব ফাঁকি দেওয়া অবৈধ সিগারেট।

আর বাজারে শৃঙ্খলতা ফিরিয়ে এনে ও সব ধরনের অবৈধ বাণিজ্য বন্ধ করে সরকার নির্ধারিত মূল্য বাস্তবায়ন করা গেলে তামাকমুক্ত দেশ গড়া অসম্ভব কিছু না বলে ধারণা করছেন তারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ