রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন এএসপি জাবীর হুসনাইন সানীব যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী কেউ ঘুস চাইলে পুলিশে সোপর্দ করতে বললেন ধর্মমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি বিকেএমের ঢাকা মহানগর দক্ষিণের কর্মী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত মাদরাসার ছাদে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ ছাত্রী কোটার বাইরে ১০ হাজারের বেশি হজযাত্রী, বাড়তি কোটা চাইবে বাংলাদেশ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ সরকারের অগ্রাধিকার পরিকল্পনায় বিশ্বমানের পর্যটন শিল্প: প্রধানমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

জামালগঞ্জ উপজেলা পরিষদে বিজয়ী যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জহির বিন রুহুল:
সুনামগঞ্জ প্রতিনিধি

পঞ্চম উপজেলা নির্বাচনের শেষ ধাপে সুনামগঞ্জের স্থগিত হওয়া জামালগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউসুফ আল আজাদ বিজয়ী হয়েছেন।

মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত উপজেলার ৬টি ইউনিয়নের ৪৬টি কেন্দ্রে অনুষ্ঠিত ভোট গ্রহনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউসুফ আল আজাদ তার নিকতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রাথী রেজাউল করিম শামীমকে ২ হাজার ৬১৯ ভোটে হারিয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

ইউসুফ আল আজাদ (নৌকা) ৩০ হাজার ৮৯৭ ভোট ও বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম শামীম (মোটর সাইকেল) পেয়েছেন ২৮ হাজার ২৭৮ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন গোলাম জিলানী আফিন্দী রাজু। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আকবর হোসেনকে ২৯ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। তালা প্রতীকে গোলাম জিলানী আফিন্দী রাজু পেয়েছেন ১৬ হাজার ৪১২ ভোট এবং মাইক প্রতীকে আকবর হোসেন পেয়েছেন ১৬ হাজার ৩৮৩ ভোট।

অপরদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বীণা রানী তালুকদার। পদ্মফুল প্রতীকে তিনি পেয়েছেন ১৭ হাজার ৩০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাফিজা আক্তার দীপু ফুটবল প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৫৬৮ ভোট।

বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন সহকারি রিটার্নিং কর্মকর্তা প্রিয়াংকা পাল।

উল্লেখ্য, ১০ মার্চ সুনামগঞ্জের ১০ টি উপজেলায় নির্বাচন হওয়ার কথা থাকলেও নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এনে জামালগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করে দেয় বাংলাদেশ নির্বাচন কমিশন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ