শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘নাগরিক প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে’ ‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান

‘ক্যাট ফিল্টার’ বিড়ম্বনায় পাক তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্যাট ফিল্টার চালু রেখেই ফেসবুক লাইভ করেছেন খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক সরকারের তথ্যমন্ত্রী শওকত ইউসুফজাই। এতে বিড়ালের গোলাপি রঙের কান ও গোঁফ লাগানো মন্ত্রীর ছবি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

গত শুক্রবার (১৪ জুন) সংবাদ সম্মেলন করছিলেন শওকত ইউসুফজাই নামের ওই রাজনীতিবিদ। ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ করা হচ্ছিল অনুষ্ঠানটি।

তেহরিক-ই-ইনসাফের সোশ্যাল মিডিয়া টিম লাইভ ভিডিও প্রচার করার সময় ক্যাট ফিল্টার বন্ধ করতে ভুলে যান। লাইভটি প্রচার হওয়ার সময় অনেকেই পেইজে মেসেজ করে অ্যাডমিনকে ক্যাট ফিল্টার সরাতে বলেন। পেইজের পক্ষ থেকে ভিডিওটি ডিলিট করা হলেও আগেই অনেকে স্ক্রিন শট রেখে দেন যা পরে দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে টুইটারে অনেক হাসাহাসিও হয়।

পাকিস্তানের সাংবাদিক মনসুর আলী খান টুইটারে লেখেন, খাইবার পাখতুনখোয়ার সরকারের সোশ্যাল মিডিয়া দলের কল্যাণে মন্ত্রিসভায় এখন বিড়ালও আছে।

তথ্যমন্ত্রী শওকত ইউসুফজাই এ ঘটনাকে মানবীয় ভুল বলে ব্যাখ্যা করেন। তবে এরকম ঘটনা ভবিষ্যততে যাতে আর না ঘটে তার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ