শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শেরপুরে ট্রাকচাপায় নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শেরপুর শহরের অস্টমীতলা এলাকায় নিজ বাড়ির সামনে ট্রাকচাপায় বিপুল মিয়া (৩৫) নামে এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার বড় ভাই।

সোমবার দিবাগত রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিপুল মিয়া ওই এলাকার আব্দুস সামাদ ওরফে নাহেদ মিয়ার ছেলে।

আহত আমিন মিয়াকে (৪২) মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এ ঘটনায় স্থানীয়রা সোহেল মিয়া (১৪) নামে অপ্রাপ্ত বয়স্ক এক হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

জানা যায়, শেরপুর-বনগাঁ রাস্তার পাশে শহরের অস্টমীতলা এলাকায় নিজেদের দোকানের সামনে দাঁড়িয়ে কাঠমিস্ত্রি দুই ভাই ট্রলিতে করে আনা কাঠের গুঁড়ির চালান নামিয়ে কথা বলছিলেন। এ সময় ময়মনসিংহ থেকে শ্রীবরদীগামী ইমাদ পরিবহনের একটি টাটা ট্রাক তাদের দুই ভাইকেই চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই ছোট ভাই বিপুল মিয়া নিহত হন, বড় ভাই আমিন মিয়া গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা ওই ট্রাকের ভেতর থেকে হেলপার সোহেল মিয়াকে আটক করলেও আল-আমিন নামে চালক পালিয়ে যায়।

শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ