শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের ৬ই শাওয়াল থেকে ভর্তি নিবে নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’

বাজে মন্তব্য দূর করতে ফেসবুকের ‘কমেন্ট র‌্যাঙ্কিং’ ফিচার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাবলিক পোস্টকে আরও ‘অর্থপূর্ণ’ করতে কমেন্ট র‌্যাঙ্কিং ফিচারের বিস্তারিত ধারণা দিয়েছে ফেসবুক।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এখন থেকে ফেসবুকের সব পেজ এবং অ্যাকাউন্টের কমেন্টের বিশুদ্ধতা রক্ষা করতে একটি র‌্যাঙ্কিং চালু করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমটির প্রোডাক্ট ম্যানেজার জাস্টিন সেন ব্লগে লিখেছেন, নিয়মিত জরিপের মাধ্যমে ফেসবুক বুঝতে চেষ্টা করে ব্যবহারকারীরা কী ধরনের কমেন্ট পড়তে পছন্দ করেন। আক্রমণাত্মক কিংবা বিদ্বেষমূলক কোনো মন্তব্য পেলেই সেটি ডিলিট করে দেয়া হয়। সব পেজের জন্যই এই নীতিমালা আছে। যাদের অনেক ফলোয়ার তাদের অ্যাকাউন্টে এটি অটোমেটিক অনুসরণ করা হয়।

যাদের ফলোয়ার কম তারা সেটিংসে গিয়ে কমেন্ট র‌্যাঙ্কিং অন করতে পারেন। সেজন্য ‘Settings’ এ গিয়ে ‘Public Posts’ এ ক্লিক করতে হবে। তারপর ‘Who Can Follow Me’ থেকে ‘Public’ করে পেজ রিফ্রেশ দিতে হবে। এরপর ‘Comment Ranking’ থেকে On অথবা Off করতে পারবেন।

ফেসবুক পেজের কমেন্ট, লাইকের ওপর তার রিচ নির্ভর করে। যে পেজের পোস্টে মানুষ বেশি লাইক দেন, বেশি বেশি কমেন্ট করেন সেই পেজ বেশি বেশি ব্যবহারকারীর কাছে ছড়ায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ