রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
২৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি বিকেএমের ঢাকা মহানগর দক্ষিণের কর্মী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত মাদরাসার ছাদে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ ছাত্রী কোটার বাইরে ১০ হাজারের বেশি হজযাত্রী, বাড়তি কোটা চাইবে বাংলাদেশ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ সরকারের অগ্রাধিকার পরিকল্পনায় বিশ্বমানের পর্যটন শিল্প: প্রধানমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই শুরু হোক ঘর থেকেই: ডিসি ফরিদা মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান নদী দখল ও দূষণে জড়িতদের কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি খোকন

বনানীতে চার তলা ভবনে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর বনানীতে একটি চারতলা ভবনের আন্ডারগ্রাউন্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বনানী কবরস্থানের বিপরীতে ২৭ নম্বর রোডের একটি চারতলা ভবনে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, চারতলা ভবনের নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে বেলা ২ টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

আগুনের সূত্রপাত ভবনের আন্ডারগ্রাউন্ডের বৈদ্যুতিক মিটার থেকে হয় বলে ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনে রাজ ওভারসিজের কার্যালয় রয়েছে। আগুন লাগার পর ভবনের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আন্ডারগ্রাউন্ডে আগুন ছড়িয়ে পড়ায় কেউ সিঁড়ি বেয়ে নামতে পারছিল না। অফিসের কর্মকর্তারা আটকা পড়েন। ওপর থেকে তাদের বাঁচাও বাঁচাও বলে কান্না করতে শোনা গেছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ