রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন এএসপি জাবীর হুসনাইন সানীব যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী কেউ ঘুস চাইলে পুলিশে সোপর্দ করতে বললেন ধর্মমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি বিকেএমের ঢাকা মহানগর দক্ষিণের কর্মী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত মাদরাসার ছাদে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ ছাত্রী কোটার বাইরে ১০ হাজারের বেশি হজযাত্রী, বাড়তি কোটা চাইবে বাংলাদেশ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ সরকারের অগ্রাধিকার পরিকল্পনায় বিশ্বমানের পর্যটন শিল্প: প্রধানমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

কল্যাণপুরের পেট্রল পাম্পের আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:রাজধানীর শ্যামলীর একটি পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে অগ্নি নির্বাপক বাহিনী।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল সিকদার বলেন, আগুন খোলা স্থানে লাগলেও আশপাশে আবাসিক ভবন এবং বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল ছিল। অতিরিক্ত গাড়ি পাঠানো হয়।

তিনি বলেন, তেলের কারণে আগুনের তীব্রতা দ্রুত বেড়ে যায়, চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের লোকজন আগুনে নেভানোর পাশাপাশি আশপাশের ভবন থেকে মানুষজনকে সরিয়ে দেন। হাসপাতাল থেকে অনেকে স্বেচ্ছায় নেমে আসেন। এ ঘণ্টার চেষ্টায় বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

রাসেল শিকদার বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি টিম আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ করছে। তারা অফিসে ফিরে রিপোর্ট দেবেন। এদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনায় রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে।

আরএম/