সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

মরতে চেয়ে মোদিকে কৃষকের চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সমুদ্রের নোনা পানি কি খাওয়া যায়? ওই পানিতে তো ফসলও বাঁচে না! সরকারি আধিকারিকদের কাছে গিয়ে বার বার এই কথাটাই বোঝানোর চেষ্টা করেছিলেন তিন মেয়ের বাবা। বুঝিয়েছিলেন, তাদের এলাকায় পানযোগ্য এক ফোঁটা পানি পাওয়া যাওয়া না। সে পানি পেতে চার কিলোমিটারেরও বেশি পথ পেরোতে হয়!

গ্রীষ্মের চড়া রোদে ওই দীর্ঘপথ পাড়ি জীবনকে বাজি রাখার সমান। ভারতের উত্তরপ্রদেশের হাথরাসের গরিব কৃষক পরিবারের এই আর্জিকে পাত্তা দেননি সরকারি আধিকারিকরা। তাই এবার আর অনুনয় বিনয় নয়, সোজা দেশটির দুইবারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই চিঠি লিখেছেন ওই কৃষক।

তার সাফ দাবি, পানির অভাবে জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বাড়ির কাজের উপযুক্ত পানি তো দূরের কথা, মানুষের পান করার যোগ্য পানিও পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে আর বেঁচে থাকতে চান না তারা। প্রধানমন্ত্রী চিঠি পড়ে অনুমতি দিলে তিনি সপরিবারে আত্মহত্যা করতে চান!

এই চিঠি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ওই কৃষকের কথায়, ‘এখানে পানি নোনতা, এখানকার মেয়েরা এই পানি পান করে বমি করে। শস্যও শুকিয়ে যাচ্ছে। পানি কিনে পান করার সামর্থ্য নেই। প্রায় চার কিলোমিটার হেঁটে গেলে পানযোগ্য পানি মেলে। কিন্তু বাচ্চা মেয়েদের পক্ষে প্রতিদিন সেখান থেকে পানি আনা সম্ভব নয়। সরকারি সব জায়গায় আবেদন জানিয়েও কোনো লাভ হয়নি। বাঁচার ইচ্ছে শেষ হয়ে গেছে। তাই মরার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দেয়া হয়েছে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ