শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘নাগরিক প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে’ ‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান

পশ্চিমবঙ্গ চিকিৎসক ধর্মঘট: মমতার সঙ্গে বৈঠক আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের পশ্চিমবঙ্গে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন। তবে তাদের শর্ত, মিডিয়ার সামনে বৈঠক করতে হবে। খবর আনন্দবাজারের।

যদিও পশ্চিমবঙ্গ সরকার সূত্র বলছে, মিডিয়ার সামনে বৈঠক হবে না। এ বিষয়ে জটিলতা না বাড়লে আজ সোমবার বিকেল তিনটেয় নবান্নে বৈঠক হতে পারে।

কিন্তু মিডিয়ার উপস্থিতি মানা না হলে বৈঠকে যোগ দেবেন কি না, তা নিয়ে গভীর রাত পর্যন্ত আলোচনা চলে চিকিৎসকদের।

পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার সকাল ১১টা থেকে প্রথমে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যাকাডেমিক সভাগৃহে বৈঠক করেন জুনিয়র চিকিৎসকেরা। চার ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠক শেষে আন্দোলনকারীরা জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে তাদের আপত্তি নেই। কিন্তু সংবাদমাধ্যমের উপস্থিতিতে বৈঠক হতে হবে।

বৈঠকের স্থান নির্বাচনের বিষয়টি মুখ্যমন্ত্রীর উপরেই ছেড়ে দেন তারা। তবে রাজ্যের ১৪টি মেডিক্যাল কলেজ থেকে পর্যাপ্ত সংখ্যক প্রতিনিধি এবং মিডিয়ার উপস্থিতির দাবি জানানো হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ