শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী

হাতিরঝিলে ঘুরতে এসে প্রাণ গেল যুবকের!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর হাতিরঝিলে প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। তার নাম মোহাম্মদ হাসান (২১)। এ ঘটনায় জয় নামে আরেকজন আহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, গাজীপুরের জয়দেবপুর থেকে হাসান ও জয় হাতিরঝিলে ঘুরতে আসে। রাতে দ্রুতগামী একটি প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে সেখানে রাত ১টার দিকে হাসানের মৃত্যু হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল খান গণমাধ্যমকে ঘটনাটি নিশ্চিত করেছেন।তিনি জানান, হাসানের লাশ ঢামেক মর্গে রয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ