সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

ঈদের দিন যেমন থাকবে আবহাওয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকাসহ সারা দেশের মানুষ তীব্র গরমের যে যন্ত্রণা ভোগ করছে আগামী ঈদুল ফিতরে তার ব্যতিক্রম হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর আভাস দিয়েছে।

ঢাকাস্থ আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুর রহমান আজ শনিবার বলেন, এ মাসে বেশ গরম চলছে। মানুষ গরমে কষ্ট করছেন। তবে ঈদের সময়টাতে কিন্তু বৃষ্টি হবে। আর বৃষ্টি হলে স্বাভাবিকভাবেই গরমের তীব্রতা কমে আসবে।

আবদুর রহমান বলেন, দিনের কোনো কোনো সময় মানুষের হয়তো ঘর থেকে বেরুতে একটু অসুবিধা হবে কিন্তু আবহাওয়া ঠাণ্ডা ঠাণ্ডা থাকবে। ফলে ঈদের আবহাওয়াটা ভালো যাবে বলেই মনে হচ্ছে।

আবহাওয়া কার্যালয়ের এ কর্মকর্তা আরো বলেন, পশ্চিমা লঘুচাপের প্রভাবে বৃষ্টিটা উপকূলীয় অঞ্চলের দিকে একটু বেশি হবে। চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার, বরিশাল, পটুয়াখালী, খুলনা এসব অঞ্চলে বেশ ভালো বৃষ্টি হবে।

ঢাকা ও আশপাশের জেলা শহরেও বৃষ্টি হবে; তবে তুলনামূলক কম বৃষ্টি হবে। ঈদের সময় রাজশাহী, রংপুর, সিলেট, ময়মনসিংহ অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা আছে।

বেশ কয়েকদিন ধরেই ঢাকায় মানুষ গরমে কষ্ট করছে। এর মধ্যে শনিবার সকালের বৃষ্টি কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। তবে বৃষ্টির কারণে ভোগান্তির মধ্যে পড়েছেন ঈদে ঘরমুখো মানুষ। বাসা-বাড়ি থেকে বের হয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে অনেককে বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন আর নৌ টার্মিনালে পৌঁছাতে হয়েছে।

আবহাওয়া কার্যালয় থেকে জানানো হয়েছে, শনিবার সকালে রাজধানীতে ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ