শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ভারতে এবারের প্রায় অর্ধেক এমপিই ধর্ষণসহ বিভিন্ন মামলার আসামি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে জয় পাওয়া ৫৪২ সদস্যের প্রায় অর্ধেকের নামেই রয়েছে ধর্ষণ, হত্যা, সন্ত্রাসবাদসহ গুরুতর সব অপরাধের মামলা। ভারতের অলাভজনক নির্বাচন বিষয়ক পর্যবেক্ষণ সংস্থা অ্যাসোসিয়েশন অব ডেমোক্র্যাটিক রিফর্মসের (এডিআর) এক প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে।

বার্তা সংস্থা এএফপির বরাতে জানা যায়, গত বৃহস্পতিবার (২৩ মে) ভারতের জাতীয় নির্বাচনের ফল ঘোষণার একদিন পরই শনিবার (২৫ মে) এডিআর ওই প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয়, ৫৪২ জন সংসদ সদস্যের ২৩৩ জনের বিরুদ্ধেই রয়েছে গুরুতর বিভিন্ন অপরাধের মামলা, শতাংশের হারে যা প্রায় ৪৩ শতাংশ।

এডিআর জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে কংগ্রেসের এক এমপির বিরুদ্ধে রয়েছে হত্যা, ডাকাতিসহ ২০৪টি মামলা। পার্লামেন্টে এরকম অভিযুক্তদের সংখ্যা দিনদিন বাড়ছে। এডিআরের নির্বাচন বিষয়ক প্রধান অনিল বর্মা বলেন, সংসদে একটি বিরক্তিকর প্রথা চালু হয়েছে। এটা গণতন্ত্রের জন্য ক্ষতিকর।

লোকসভায় বিজয়ী ৫৩৯ জনের ওপর জরিপ চালিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি থেকে জয়ী ৩০৩ প্রার্থীর মধ্যে ১১৬ জনের বিরুদ্ধে মামলা রয়েছে। তাদের মধ্যে একজন সন্ত্রাসবাদের দায়ে অভিযুক্ত। অন্যদিকে, কংগ্রেস থেকে নির্বাচিত ৫২ এমপির মধ্যে ২৯ জনের নামেই রয়েছে মামলা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ