শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

গত দুই মাসে ৯০৫ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্চ ও এপ্রিল মাসে ৯০৫ জন ফিলিস্তিনি নাগরিককে আটক করেছে ইসরায়েলের সেনাসদস্যরা। একটি যৌথ রিপোর্টের পরিসংখ্যানে দেখা গেছে বন্দিদের মধ্যে ২৩ জন নারী ও ১৩৩ জন শিশু রয়েছে বলে খবর প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

ফিলিস্তিনি কারাগার সোসাইটি, বন্দি ও প্রাক্তন বন্দিদের একটি কমিশন এবং প্রিজনার সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন কর্তৃক একটি যৌথ পরিসংখ্যানের বরাত দিয়ে প্রতিবেদনের মাধ্যমে এ খবর প্রকাশ করা হয়।

প্রতিবেদনে আরো বলা হয়, ইসরায়েলের কারাগারে ২৫০ জন শিশু এবং নাবালকদের বন্দি করে রেখেছে দেশটির সেনা সদস্যরা। একই সঙ্গে ৪৫ জন নারীকেও বন্দি করে রাখা হয়েছে কারাগারে। এ নিয়ে বন্দির সংখ্যা সর্বমোট পাঁচ হাজার ৭০০ জন।

প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে ইসরায়েলি নীতির অধীনে প্রশাসনিক বন্দি হিসেবে রয়েছে প্রায় ৫০০ জন ফিলিস্তিনি নাগরিক। এই নীতিতে কোন ধরনের অপরাধ প্রমাণ হওয়া ছাড়াই সন্দেহভাজনদের ছয় মাস বন্দি রাখতে পারবে ইসরায়েলি প্রশাসন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ