রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড এমপিও দাবিতে অবস্থানরত শিক্ষকদের মাঝে ছাত্র জমিয়তের পানি-স্যালাইন বিতরণ মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

উত্তরখানে দুই সন্তানসহ মায়ের গলিত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর উত্তরখানের ময়নারটেক এলাকার একটি বাসা থেকে দুই সন্তানসহ মায়ের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ৮টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

নিহতরা হলেন- মা জাহানার খাতুন মুক্তা (৪৭), ছেলে মুহিব হাসান রশি (২৮) এবং প্রতিবন্ধী মেয়ে তাসফিয়া সুলতানা মিম (২০)। তাদের বাবা মৃত ইকবাল হোসেন।

জানা যায়, ৭ মে ২৮ বছরের ছেলে ছেলে মহিব হাসান এবং ২০ বছরের প্রতিবন্ধি মেয়ে মীমকে নিয়ে উত্তরখানের ময়নারটেকে বাসা ভাড়া নেন জাহানারা বেগম। সবশেষ বৃহস্পতিবার বাড়ির কেয়ারটেকারের সাথে দেখা হয় । এরপর থেকেই আর ঘর থেকে বের হয়নি মা-মেয়ে ও ছেলে।

রোববার গন্ধ পেয়ে সন্দেহ হলে, বাড়ির পিছনের জানালা দিয়ে তাদের মরদেহ দেখতে পায় প্রতিবেশীরা। থানায় যোগাযোগ করা হলে, পুলিশ এসে তাদের তিনজনের মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, প্রতিবেশীদের কাছে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মা, মেয়ে ও ছেলের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশে জাহানারা বেগমের সই করা একটি চিরকুট পাওয়া গেছে। এ থেকে প্রাথমিকভাবে এ ঘটনাকে আত্মহত্যা মনে করলেও, ছেলে মহিবের ঘাড় ও পেটে বটির আঘাত থাকায় বিষয়টি আরো তদন্তের কথা বলছে পুলিশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ