শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৫ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের মিলনমেলা আজ জামায়াতের ইফতার মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ওমরাহ পালন আরও সহজ করতে সৌদি আরবের নতুন উদ্যোগ মসজিদুল আকসায় এক লাখ ফিলিস্তিনির রমজানের দ্বিতীয় জুমা আদায় ’ছয় মাসের মধ্যে অ্যানথ্রপিক ব্যবহার বন্ধ করতে হবে’  ‘ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার স্বচ্ছতার মাধ্যমে এগিয়ে যেতে চায়’ পাক-আফগান যুদ্ধ: কোনো পক্ষে অবস্থান নেবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে হামলায় পাকিস্তানের প্রশংসা করলেন ট্রাম্প যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘ইসলামি হুকুমত ব্যতীত দেশে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয়’

নির্ধারিত দামেই বাজারে মাংস বিক্রি হচ্ছে: আতিকুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মুহাম্মদ আতিকুল ইসলাম বলেছেন, গত সপ্তাহে বাজার পরিদর্শনের সময় আমি দেখেছি মূল্যতালিকার একপাশে ৫২৫ টাকা, অপর পাশে ৫৫০ টাকা। এটা আমরা কেউ মেনে নিতে পারিনি। বর্তমানে বাজারে মাংসের যে দাম নির্ধারণ করে দেয়া হয়েছে সেই দামেই মাংস বিক্রি হচ্ছে।

রোববার (১২ মে) বিকেলে রাজধানীর মহাখালী কাঁচাবাজার পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, আমি দেখেছি আজ বাজারে প্রচুর গরু সাপ্লাই রয়েছে। মাংসের মূল্য যেটা নির্ধারণ করা আছে, সেটিই ঠিক আছে। চালের দোকানেও ঠিক আছে। আমি মার্কেট ঘুরেছি। মার্কেট সমিতির সভাপতি আমাকে বলেছেন, যে মূল্য রয়েছে সেটা নিশ্চিত করছেন। আমি অনুরোধ করবো শুধু রমজান মাস নয়, আমরা ১২ মাস যেন খাদ্য ভেজালমুক্ত করে চলতে পারি।

ডিএনসিসি মেয়র বলেন, আমরা বাজার স্থিতিশীল রাখার জন্য কাজ করে যাচ্ছি। আমি এসেছি কয়েক মাস হলো। আমি সব কিছু বোঝার চেষ্টা করছি। মার্কেটের প্রতিনিধি যারা আছেন, তাদের আমি মনিটরিং করার চেষ্টা করবো। আমার জানামতে, আমাদের ৫টি বাজার মনিটরিং টিম কাজ করছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ