শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৫ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের মিলনমেলা আজ জামায়াতের ইফতার মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ওমরাহ পালন আরও সহজ করতে সৌদি আরবের নতুন উদ্যোগ মসজিদুল আকসায় এক লাখ ফিলিস্তিনির রমজানের দ্বিতীয় জুমা আদায় ’ছয় মাসের মধ্যে অ্যানথ্রপিক ব্যবহার বন্ধ করতে হবে’  ‘ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার স্বচ্ছতার মাধ্যমে এগিয়ে যেতে চায়’ পাক-আফগান যুদ্ধ: কোনো পক্ষে অবস্থান নেবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে হামলায় পাকিস্তানের প্রশংসা করলেন ট্রাম্প যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘ইসলামি হুকুমত ব্যতীত দেশে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয়’

পানির দাবিতে রামপুরায় সড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর রামপুরার মক্কি এলাকায় পানির দাবিতে সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় লম্বা যানজট।

আজ দুপুর আড়াইটা থেকে পৌনে এক ঘণ্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী।

স্থানীয় সূত্র জানান, গত দুই দিন ধরে রামপুরা ও হাতিরঝিল সংলগ্ন এলাকায় পানি নেই। সকাল বিকাল পানি সাপ্লাই করা হবে হবে বলেও পানি আসছে না। বাধ্য হয়ে সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।

হাবিবুর রহমান নামে এক বিক্ষোভকারী বলেন, পানির বিল তো কোনো মাসে বকেয়া রাখে না ওয়াসা। আবার কোথাও কোথায়ও পানির জন্য প্রিপেইড মিটার বসানোর কথা বলতেছে ওয়াসা। বিল নেবেন নিয়মিত, পানি দেবেন না সেটা তো মেনে নেয়া যায় না।

শেফালি নামে এক গৃহবধূ বলেন, এমনিতেই গরম তার উপর পানি নেই। পানি কিনে গোসল করা, খাওয়া রান্না কি খুব সহজ কথা! পানির সমস্যা আজকের না। দীর্ঘ দিনের এ সমস্যা সমাধানে উদ্যোগ নেয়নি ওয়াসা। তাই বাধ্য হয়ে আমরা সড়কে দাঁড়িয়েছি।

বিষয়টি নিয়ে জানতে চাইলে ডিএমপির ট্রাফিক পূর্ব বিভাগের রামপুরা জোনের সহকারী কমিশনার হুমায়ুন কবির বলেন, এলাকাবাসী ৩০ মিনিটের মতো সড়ক অবরোধ করেছিল। রোজাদার, পথচারী, যাত্রীদের ভোগান্তি হচ্ছে বলে অনুরোধ করে তাদের সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ