রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উদযাপন সেপ্টেম্বরে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠক অনুষ্ঠিত জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

৩ মাসের মধ্যে মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন ঝুঁকিরোধের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সকল প্রাইমারি স্কুল, হাইস্কুল ও মাদরাসা ভবনের মধ্যে যেগুলো ঝুঁকিপূর্ণ তা চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ঝুঁকিপূর্ণ ভবনগুলো তিন মাসের মধ্যে সংস্কার করে তা ঝুঁকিমুক্ত, নিরাপদ ও শিক্ষাবান্ধব করার নির্দেশ দেয়া হয়েছে।

তার পাশাপাশি এই নির্দেশ বাস্তবায়ন করে স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন (এলজিআরডি) মন্ত্রণালয় সচিব এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিএইডি) প্রধান প্রকৌশলী ও অতিরিক্ত প্রকৌশলীকে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত।

সংশ্লিষ্ট বিষয়ে জনস্বার্থে দায়ের করা এক রিটের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মুহা. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন। পাশাপাশি আগামী ২১ আগস্ট এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রাখা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

প্রসঙ্গত, গত ৬ এপ্রিল বরগুনার তালতলীতে সরকারি স্কুলের ভবনের ছাদের বিম ধসে পড়ে এক ছাত্রী নিহত হয়। আহত হয় আরও অন্তত ৯ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ