শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু   বরগুনায় ডোবায় পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

টঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরে টঙ্গীতে দত্তপাড়া কলাবাগান এলাকায় ঝুট পল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনে পুড়ে ছাই হয়েছে শতাধিক ঝুটের গুদাম। তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

গতকাল সোমবার (৬ মে) রাত ৯টায় আগুনের সূত্রপাত হয়। রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানায়, এই এলাকায় ৪ থেকে ৫ বিঘা জমিতে প্রায় দুই শতাধিক ঝুটের গুদাম নিয়ে গড়ে উঠে ঝুট পল্লী। ঘটনার আগে সবাই তারাবির নামাজে যায়। এরপরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার কারণে এ ঘটনা পরিকল্পিত বলে ধারণা করছে অনেকে।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মুহা. কবিরুল আলম জানান, রাত ৯টায় অগ্নিকাণ্ডের খবর আসে। পরে টঙ্গী স্টেশনের ৪টি এবং উত্তরা স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। টানা তিন ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে এ অগ্নিকাণ্ডে প্রায় শতাধিক ঝুটের গুদাম ভস্মীভূত হয়ে গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ