রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উদযাপন সেপ্টেম্বরে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠক অনুষ্ঠিত জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

আওয়ার ইসলামের সাংবাদিকতা কোর্সে ক্লাস শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: ফরিদপুর সদর থেকে এসেছেন খালেদ বিন মোস্তফা। লেখক হওয়ার দৃঢ় প্রত্যয় আর প্রবল ইচ্ছা তার মনে। টুকটাক লেখালেখিও করেন। কিন্তু মনের মাঝে একটা চাপা উত্তেজনা, 'যদি লেখালেখি বিষয়ে একটা কর্মশালা করা যেতো তাহলে ভালো হতো'।

তবে কোথাও এ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি পাচ্ছিলেন না তিনি। পরিশেষে একদিন চোখ আঁটকে গেলো ফেসবুকের একটি রঙ্গিণ পোস্টারে। তাতে গোটা গোটা অক্ষরে লেখা 'লেখালেখি ও সাংবাদিকতা কোর্স'।

আর দেরী করলেন না। ফোন দিয়ে নিয়ম মোতাবেক ভর্তি কার্যক্রম শেষ করলেন। আর অপেক্ষার প্রহর গুনতে লাগলেন কখন আসবে ১ রমজান। আর সান্নিধ্য পাবেন দেশখ্যাত মহীরুহদের। যাদের থেকে লেখালেখির কলাকৌশল জেনে নেবেন।

খালেদ বিন মোস্তফার মতো এমন আরো অনেকেই আছেন। যাদের মনের তীব্র ইচ্ছা আর লেখক হওয়ার প্রবল অভিপ্রায় নিয়ে ভর্তি হয়েছেন আওয়ার ইসলামের লেখালেখি ও সাংবাদিকতা কোর্সে।

হ্যাঁ বন্ধুরা! নির্ধারিত সময়ে শুরু হয়েছে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম-এর উদ্যোগে 'লেখালেখি ও সাংবাদিকতা কোর্স'। কোর্সটির তত্ত্বাবধায়ন করছে বাংলাদেশের লেখালেখির সবচেয়ে বড় প্লাটফর্ম বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম। আর সহযোগিতায় আছে অনলাইন ই-কমার্স বুকশপ রকমারি ডটকম।

কোর্সটি আজ থেকে ২০ রমজান পর্যন্ত চলবে। কোর্সে 'লেখালেখির হাতেখড়ি' বিষয়ে প্রথম ক্লাস নিয়েছেন মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন।

কোর্সে দেশের বিভিন্ন জেলা থেকে মোট ২১ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন।

আওয়ার ইসলামের অডিটোরিয়ামে শুরু হওয়া কোর্সের উদ্ধোধনী বক্তব্যে মাওলানা যাইনুল আবিদীন বলেন, ‘লেখালেখি একটি শিল্প। এতে যত বেশি পরিচর্যা করা যাবে ততই কলম ধারালো হবে’।

কোর্স তত্ত্বাবধায়ক বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি জহির উদ্দীন বাবর বলেছেন, ‘আমাদের তরুণদের অনেক মেধা আছে। কিন্তু মেধা বিকাশের যথাযথ পদ্ধতি না জানার কারণে অনেকেই হোঁচট খাচ্ছে। আজকের কোর্স থেকে সে হোঁচট খাওয়াটা দূর করতে হবে। লেখালেখির কলাকৌশল জেনে তা সঠিকভাবে প্রয়োগ করতে হবে’।

লেখক ফোরামের সাধারণ সম্পাদক কবি মুনীরুল ইসলাম বলেছেন, ‘লেখালেখির জগতে অনেকেই আসেন। কেউ নিজের ইচ্ছায় আসেন। কেউ সহপাঠীকে দেখে আসেন। কিন্তু যিনি লেগে থাকতে পারেন, জীবনে সেই সফলকাম হতে পারেন’।

কোর্সের আয়োজক আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব কোর্সে অংশ নেয়া সকল শিক্ষার্থীর প্রতি কৃতজ্ঞতা ও তাদের উজ্জল ভবিষ্যৎ কামনা করেছেন।

এমডব্লিউ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ