শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৫ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
 ‘ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার স্বচ্ছতার মাধ্যমে এগিয়ে যেতে চায়’ পাক-আফগান যুদ্ধ: কোনো পক্ষে অবস্থান নেবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে হামলায় পাকিস্তানের প্রশংসা করলেন ট্রাম্প যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘ইসলামি হুকুমত ব্যতীত দেশে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয়’ পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে মুফতি আবুল হাসান এমপির সৌজন্য সাক্ষাৎ চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের  ‘পাকিস্তানকে আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল’ আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

'বিএনপি সব সময় একটু দেরিতে বুঝে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি সব সময় একটু দেরিতে বুঝে, এটা মির্জা ফখরুল ইসলামের বক্তব্য থেকে বেরিয়ে এসেছে। বিএনপি গত কয়েক বছরে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছে; যার জন্য জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। কথাগুলো বলেছেন তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ।

তিনি আরো বলেন ‘গত কয়েক বছরে বিএনপি অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং গত নির্বাচনে (২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচন) না যাওয়ার সিদ্ধান্ত ছিল তাদের বড় ভুল সিদ্ধান্ত। জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে তারা বোমা হামলা, আগুন ও সন্ত্রাস করেছে ।

এ সরকারের আমলে বিএনপির শেষ মুহূর্তে অংশগ্রহণ করেছে এবং মনোনয়ন বাণিজ্য না থাকলে তারা হয়তো আরও একটু ভালো করতে পারতো’, বলেন তিনি।

আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপির পাঁচজন সংসদ সদস্য শপথ নিয়েছে। আর মির্জা ফখরুল ইসলাম সংসদে শপথ নিতে পারে নাই। এটা বিএনপির অতি কৌশলের কারণে বলি হয়েছেন মির্জা ফখরুল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ