রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উদযাপন সেপ্টেম্বরে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠক অনুষ্ঠিত জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

‘বঙ্গবন্ধু’র নামে অ্যাপ বানাল প্রথম শ্রেণির ছাত্রী রাইশা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছয় বছরের রাইশা রহমান তৈরি করেছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ নামের একটি অ্যাপ। যা ইতোমধ্যে প্লে স্টোরে যুক্ত হয়েছে। রাইশা প্রথম শ্রেণির ছাত্রী।

অ্যাপটি ওপেন করলেই স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বেজে উঠে। এছাড়াও অ্যাপটিতে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানার মতো কিছু তথ্য।

সোমবার (৬ মে) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে শিশু রাইশার পরিবার।

রাইশা শেরপুর শহরের নবীনগর মহল্লার কামরুন্নাহার ও লুৎফর রহমান দম্পত্তির ৫ সন্তানের মধ্যে সবার ছোট। সে উত্তরার প্রাইম ব্যাংক ইংলিশ মিডিয়াম স্কুলের প্রথম শ্রেণিতে পড়ে।

রাইশার মা কামরুন্নাহার জানান, মাত্র এক বছর বয়সে রাইশা কম্পিউটারের যে কোনো ভার্সনের উইন্ডোজ অপারেটর করতে পারত। বিভিন্ন গেম অনায়াসেই খেলতে পারত। তার ইচ্ছা রাইশা বড় হয়ে কম্পিউটার প্রোগ্রামার হবে।

রাইশার ট্রেইনার জোবায়ের হোসেন বলেন, রাইশার ট্রেইনার হিসেবে আমি গর্ব বোধ করি এবং আমাদের জুবায়ের অ্যাপস একাডেমি প্রতিষ্ঠা কিছুটা হলেও স্বার্থক হয়েছে।

রাইশার বাবা তার মেয়ের জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন। রাইশা তার অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করার অনুরোধ জানিয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ