শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

নতুন ক্ষেপণাস্ত্র বদর-৩ উন্মোচন করলো ফিলিস্তিনিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বদর-৩ নামের একটি নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন ইসলামি জিহাদের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড। ইতোমধ্যে এ ক্ষেপণাস্ত্র ইসরায়েলে নিক্ষেপও করা হয়েছে বলে জানা যায়।

মূলত ইসরায়েলে ছোড়ার মাধ্যমেই নতুন এই ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইসলামি জিহাদ। এ ছাড়া আল-কুদস ব্রিগেড ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে যে, এর পর যা আসছে তা হবে আরও অনেক বড় ও শক্তিশালী।

খবরে বলা হয়েছে, আল-কুদস ব্রিগেড এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। যেখানে বদর-৩ নির্মাণ করতে এবং তা ইসরায়েলের দখলকৃত আশকেলন নগরীর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ছুঁড়তে দেখা যায়।

ভিডিও ফুটেজের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি বলছে, গত ৪ ৫ মে অন্ধকার আকাশে অন্তত চারটি বদর-৩ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

উল্লেখ্য, আশকেলন নগরী তেলআবিবের ৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। গাজা উপত্যকা এবং ইসরায়েলের মধ্যে যে প্রাচীর দেয়া হয়েছে তা এ থেকে এ নগরী মাত্র ১৩ কিলোমিটার উত্তরে অবস্থিত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ