মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী

দৃশ্যমান হলো পদ্মা সেতুর ১৮০০ মিটার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পদ্মা সেতুর ২০ ও ২১ নম্বর পিলারের ওপর অস্থায়ী দ্বাদশ স্প্যান ‘৫-এফ’ বসানোর মাধ্যমে সেতুর ১৮০০ মিটার দৃশ্যমান হয়েছে।

আজ সোমবার  দুপুর সাড়ে ১২টার দিকে অস্থায়ীভাবে স্প্যানটি বসানো হলেও স্থায়ীভাবে এই স্প্যানটি ২৪ ও ২৫ নম্বর পিলারের ওপর বসানো হবে।

এর আগে সকাল সোয়া ৯টার দিকে মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ধূসর রংয়ের ১৫০ মিটার দৈর্ঘ্যের ও ৩ হাজার ১৪০ টন ওজনের ‘৫-এফ’ স্প্যানটিকে বহন করে নিয়ে আসে ৩ হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ‘তিয়ান ই’ ক্রেন। আবহাওয়া আর ভাসমান ক্রেনটির অ্যাংকরিংসহ সবকিছু অনুকূলে থাকায় কোনো রকম জটিলতা ছাড়াই পিলারের ওপর সফলভাবে স্প্যানটি বসানো হয়।

পদ্মা সেতুর উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর বলেন, দুপুর সাড়ে ১২টায় ২০ ও ২১ নম্বর পিলারের ওপর দেশি-বিদেশি প্রকৌশলীদের চেষ্টায় ‘৫-এফ’ স্প্যানটি বসানো হয়।

মোট ২৯৪টি পাইলের মধ্যে ২৬২টি পাইল ড্রাইভ সম্পন্ন হয়েছে। বাকি ৩২টি পাইল ড্রাইভ এর কাজ চলমান আছে। ৪২টি পিলারের মধ্যে কাজ সম্পন্ন হয়েছে ২৫টি পিলারের। বাকি ১৭টি পিলারের কাজও চলমান আছে।

জানা যায়, শরীয়তপুরের জাজিরায় এখন দশটি পিলারে (৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২) ৯টি স্প্যান এবং মাওয়া প্রান্তে (১৩, ১৪ ও ৪, ৫) চারটি পিলারে একটি স্থায়ী স্প্যান ও একটি অস্থায়ী স্প্যান বসানো হয়েছে।

গত শুক্রবার স্প্যান বসানোর পরিকল্পনা থাকলেও ঘূর্ণিঝড় ফণির কারণে তা বাতিল করা হয়। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ