শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৫ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
 ‘ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার স্বচ্ছতার মাধ্যমে এগিয়ে যেতে চায়’ পাক-আফগান যুদ্ধ: কোনো পক্ষে অবস্থান নেবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে হামলায় পাকিস্তানের প্রশংসা করলেন ট্রাম্প যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘ইসলামি হুকুমত ব্যতীত দেশে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয়’ পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে মুফতি আবুল হাসান এমপির সৌজন্য সাক্ষাৎ চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের  ‘পাকিস্তানকে আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল’ আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

কঙ্গোতে নিহত হলেন পুলিশের অতিরিক্ত আইজিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফ্রিকার দেশ কঙ্গোতে জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ ফ্রন্ট পুলিশ ইউনিটের মেডাল প্যারেডে যোগ দিতে গিয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) রৌশন আরা বেগম এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের কমান্ডার (এসপি) ফারজানাসহ আরো দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় দেশটির কিনশাসা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (মিডিয়া) সোহেল রানা।

তিনি বলেন, একটি লরির সঙ্গে ধাক্কা লেগে রৌশন আরা বেগমকে বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে রৌশন আরা নিহত ও ফ্রন্ট পুলিশ ইউনিটের কমান্ডার (এসপি) ফারজানা ও তার গাড়ির চালক আহত হয়েছেন। তবে তারা দুজন নিরাপদে আছেন বলে আমরা জানতে পেরেছি।

১৯৯৪ সালে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে রৌশন আরা কক্সবাজার, টাঙ্গাইল, কুমিল্লা ও চট্টগ্রামে কর্মরত ছিলেন। ১৯৯৮ সালের ৩ ডিসেম্বর বাংলাদেশের ইতিহানে প্রথমবারের মতো নারী পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পান তিনি। এরপর ২০১৮ সালের ৬ নভেম্বর অতিরিক্ত আইজিপি হন রৌশন আরা বেগম।

রৌশন আরা ঢাকার মগবাজারের সাবেক টিএন্ডটি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ভিকারুননিসা-নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (অনার্স) ও এমএসএস ডিগ্রি লাভ করেন। তিনি দেশের বাইরে থেকেও বেশ কয়েকটি কোর্স করেছেন।

পেশাগত জীবনে পুলিশে অবদানের স্বীকৃতি হিসেবে দুইবার আইজিপি ব্যাচপ্রাপ্ত, পুলিশ পদক ‘পিপিএম’, ‘অনন্যা শীর্ষ দশ-১৯৯৮’ ও ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব উইমেন পুলিশের স্কলারশিপ অ্যাওয়ার্ড-২০১২ লাভ করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ