শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

শিল্পী আবু উবায়দার নতুন নাশিদ 'সাদা কাফন' (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
কিশোরগঞ্জ প্রতিনিধি

রিলিজ হয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী আবু উবায়দার নতুন নাশিদ 'সাদা কাফন'। গত ৩ মে (শুক্রবার) বাদ জুমা তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘উবায়দা প্রোডাকশনে’ এ নাশিদটি রিলিজ হয়েছে।

আবছা আলো আঁধারির ভিডিওতে শিল্পীর মায়াবি কণ্ঠে দুনিয়ার মায়া ত্যাগ করে যাওয়ার কথাগুলো অসাধারণভাবে ফুটে উঠেছে। ক্ষনিকের এ দুনিয়ায় ছেড়ে যে কোন সময় চলে যেতে হবে, এজন্য সবাইকে সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকার বার্তা দিয়েছেন শিল্পী।

নাশিদটি লিখেছেন কণ্ঠশিল্পী আবু উবায়দা এবং জনপ্রিয় গীতিকার সাইফ সিরাজ৷ ভিডিও ধারনের কাজ করেছেন প্রান্তিক, এ ছাড়াও ভয়েস রেকর্ড এর কাজ করেছেন মাহফুজ আলম।

মুগ্ধকরা এ নাশিদের কয়েক লাইন লিরিক এমন...

সাদা কাফনে মোড়ালে কেন আমায়
বাঁধা দিয়ে দে ওপারে তে যাওয়ার
এখনো আমার হাজার কথা বাকি
মন তো বলে আরো কিছুক্ষণ থাকি

উল্লেখ্য, কিশোরগঞ্জের শহরে বেড়ে উঠা শিল্পী আবু উবায়দার সঙ্গীতাঙ্গণে সরব পদচারণা শুরু হয় কিশোরগঞ্জের দিশারী সাহীত্য সাংস্কৃতিক ফোরামের মধ্য দিয়ে।

দিশারী পরিচালক, জনপ্রিয় কণ্ঠশিল্পী ওস্তাদ শরীফ জামীর হাত ধরে ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে পথ চলা শুরু করে। দিশারীর বিভিন্ন এলবামসহ অন্যান্য একক সঙ্গীতেও শ্রোতাদের হৃদয়ে স্থান করে নিয়েছেন উবায়দা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ