বুধবার, ১২ আগস্ট ২০২৬ ।। ২৮ শ্রাবণ ১৪৩৩ ।। ২৯ সফর ১৪৪৮


বৃষ্টির পর আবারও বাড়তে পারে তাপমাত্রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘূর্ণিঝড় ‘ফণী’ এর প্রভাবে গত দুই/তিন দিন সারা দেশের তাপমাত্রা কিছুটা কম ছিল। আগামী তিন দিনে ৩৪ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে রোদের প্রখরতাও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (৫ মে) সকালে ঢাকা বিভাগের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। একইসঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে। তবে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, বৃষ্টির আপাতত তেমন কোনো সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও অল্প সময়ের জন্য বৃষ্টি হতে পারে। সিলেট ও ময়মনসিংহ জেলায় তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। তবে আরও সাত দিন বৃষ্টির প্রবণতা কম থাকবে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ঘূর্ণিঝড়ের কারণে গত কয়েকদিন বৃষ্টি হয়েছে। এখন তেমন কোথাও বৃষ্টি হবে না। তবে সিলেটের কয়েকটি স্থানে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে। ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গড়াতে পারে। আরও বেশ কয়েকদিন এ অবস্থা বিরাজ করবে। আর এমনিতেই এ সময়টা গরম থাকে বেশি।

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাব চলে যাওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা, পায়রা সমুদ্রবন্দর থেকে সতর্কতা সংকেত তুলে নেওয়া হয়েছে। এছাড়া নদীবন্দরে এখন কোনো সংকেত নেই।

-এএ


সম্পর্কিত খবর