রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড এমপিও দাবিতে অবস্থানরত শিক্ষকদের মাঝে ছাত্র জমিয়তের পানি-স্যালাইন বিতরণ মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪৫ জনকে আটক করে পুলিশে দিলো স্থানীয়রা বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে সতর্ক করলেন স্পিকার কেন ঢেকে রাখা হয় কাবা শরিফ, কালো গিলাফের আড়ালে হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য রাতে ঢাকাসহ ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা: শিশির মনির

আমেরিকার হোয়াইট হাউজ থেকে মাহে রমজানের বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম>

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে মাহে রমজান উপলক্ষে বিশ্বের মুসলিমদেরকে শুভেচ্ছা জানিয়েছেন।

আজ রোববার দ্যা হোয়াইট হাউজে প্রকাশ করা রাষ্ট্রীয় বিবৃতিতে তিনি বলেন, মুসলিমদের পবিত্র মাস রমজানে রোজা পালনকারী সকল মুসলমানকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই।

এ পবিত্র মাসে মুসলিমদের পবিত্র কিতাব কুরআন তাদের নবি মুহাম্মাদ সা, এর কাছে প্রেরণ করা হয়।  তাই এ মাসের গুরুত্ব তাদের কাছে অনেক অনেক বেশি। তারা এ মাসে কুরআন অবতীর্ণের স্মৃতিচারণ করে।

ভোর রাত থেকে সূর্যোদয় পর্যন্ত তারা উপবাস থাকে। মুসলমান পরিবার এবং সম্প্রদায় দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় অতিবাহিত করে। আমরা তাদের এ পবিত্রতম মাস ও এ মাসে তাদের সাধনাকে সম্মান জানাই।

রমজানের সময়, মুসলমানরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের ধর্মগ্রন্থ কুরআন পাঠ করে। দয়াময় আল্লাহর কাছে তারা পার্থনা করে। আধ্যাত্মিকভাবে আল্লাহর নৈকট্য অর্জন করতে চেষ্টা করে। আল্লাহর অনুগ্রহ ও করুণার পেতে গভীরভাবে ইবাদত করে ও কৃতজ্ঞতা জানায়।

এ মহান মাসে, আমাদের দেশ ও সারাবিশ্বের সকল মুসলিমদের প্রতি আমরা শুভেচ্ছা জানাই। সকলকে একে অপরের সাথে ভাতৃত্ব বন্ধন বজায় রাখার আমন্ত্রণ জানাই। এ মহান মাস রমজানে আমাদের আত্মা, মন ও সমাজকে আরো সুসংগত এবং শ্রদ্ধাশীল করতে সাবাই আন্তরিক হবেন এটাই আমরা আশা করি।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউজের ওয়েব সাইটে রাষ্ট্রপতির রমজানের বার্তায় আরো বলেন, আমার স্ত্রী মেলানিয়াও মার্কিন যুক্তরাষ্ট্রের ও সারাবিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়ে আমাকে তার পক্ষ থেকে শুভ কামনা জানাতে বলেছেন।

সূত্র: দ্য হোয়াইট হাউজ সাইট থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ