মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ।। ৯ আষাঢ় ১৪৩৩ ।। ৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বাজেটে শাপলা শহীদদের স্বীকৃতি না থাকায় প্রশ্ন তুললেন মাহবুবা হাকিম এমপি আজ শেখ জনূরুদ্দীন (রহ.) দারুল কুরআন মাদরাসায় বুখারির দরস দেবেন আল্লামা মাহমুদুল হাসান ‘দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দিন’ মসজিদ উচ্ছেদ বন্ধে অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন ওয়াইসি জমিয়তের পল্টন থানার আহ্বায়ক কমিটি গঠন আসন্ন আলিম পরীক্ষা কেন্দ্র করে বোর্ডের জরুরি  নির্দেশনা ফেনীতে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড়ের দ্বিতীয় পর্যায় অনুষ্ঠিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ জন নিহতের ঘটনায় জমিয়তে উলামায়ে হিন্দের শোক কাতারে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে নিহত ১৩, আহত ৬৬ চারমাস অপেক্ষার পর হরমুজ অতিক্রম করল বাংলার জয়যাত্রা

সেহরি-ইফতারের সময় জানতে কল করুন ৩৩৩ নম্বরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুয়ারে কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান। পুরো রোজার মাসে যে কোনো মোবাইল থেকে ৩৩৩ নম্বরে ফোন করে সেহরি ও ইফতারের সময় এবং নামাজ, রোজা, জাকাত ও ফিতরা সম্পর্কে বিভিন্ন তথ্য জানা যাবে।

গতকাল বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ নিজাম উদ্দিন জানান, ৩৩৩ নম্বরে ফোন করলে সাধারণ চার্জ কাটা হবে।
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ ২০১৮ সালের ১২ এপ্রিল নাগরিক সেবার এই কলসেন্টার উদ্বোধন করেন।

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এটুআই এ কলসেন্টার চালু করে। নিজাম বলেন, বছরের অন্য সময় ৩৩৩ নম্বরে ফোন করে বিভিন্ন ধরনের তথ্য পওয়া যায়, শুধু রোজার মাসে দেওয়া হবে শুধুমাত্র ইসলামিক সেবা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ