রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪৫ জনকে আটক করে পুলিশে দিলো স্থানীয়রা বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে সতর্ক করলেন স্পিকার কেন ঢেকে রাখা হয় কাবা শরিফ, কালো গিলাফের আড়ালে হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য রাতে ঢাকাসহ ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা: শিশির মনির আজ সংসদ খুব কালারফুল দেখাচ্ছে: স্পিকার খুতবার মাঝেই ফটোগ্রাফারদের সতর্ক করলেন মসজিদে নববির ইমাম মুরাদনগরে কওমি তরুণ ওলামা পরিষদের মাদকবিরোধী সভা অনুষ্ঠিত গহরপুরী রহ. সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য, এমপি এম এ মালেককে আলটিমেটাম রামিসা হত্যা মামলার রায়ের পর যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

মোবাইল অ্যাপ দিয়ে উইঘুর মুসলিমদের ওপর নজরদারি করছে চীন সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মোবাইল অ্যাপ দিয়ে উইঘুর মুসলিমদের ওপর নজরদারি করছে চীন।

চীনে শিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলিম জনগোষ্ঠীর লক্ষ লক্ষ মুসলিদের তথ্য-উপাত্ত সংগ্রহ করার জন্য একটি মোবাইল অ্যাপ ব্যবহার করছে চীনা পুলিশ।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এক রিপোর্টে বলছে, তারা এ অ্যাপটির প্রযুক্তি পরীক্ষা করে বের করেছে - কিভাবে গণ-নজরদারির এ ব্যবস্থা কাজ করে।

মুসলিমদের মধ্য থেকে যারা সরকারের অনুমতি না নিয়ে হজ করতে গেছে, যারা খুব বেশি পরিমাণ বিদ্যুত্‍ ব্যবহার করে, যাদের কোনো পরিচিতজন বিদেশে থাকে, যারা লোকজনের সাথে বেশি মেলামেশা করে না এবং বাড়ির সামনের দরজা দিয়ে কম বের হয় এরকম মুসলমানদের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে।

মানবাধিকার গ্রুপগুলোর মতে, চীনে উইগর মুসলিমরা তীব্র নিপীড়নের শিকার। জাতিসংঘ বলেছে, তাদের কাছে বিশ্বাসযোগ্য রিপোর্ট আছে যে প্রায় ১০ লাখ উইগরকে শিনজিয়াংএ বন্দীশিবিরে আটক রাখা হয়েছে। চীন এই কেন্দ্রগুলোকে 'পুনঃশিক্ষণ কেন্দ্র' হিসেবে অভিহিত করে থাকে।

উইগরদের নিত্যদিনের আচরণ এবং গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে প্রতিবেশীদের সাথে যোগাযোগ সহ উইগরদের নিত্যদিনের আচরণ এবং গতিবিধিও পর্যবেক্ষণ করা হচ্ছে।

হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট অনুযায়ী, চীনা কর্মকর্তারা ৩৬ ধরণের লোকের ওপর নজর রাখা এবং তাদের তথ্য সংরক্ষণ করার জন্য অ্যাপটিকে কাজে লাগাচ্ছে। সূত্র: বিবিসি

-এটি

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ