শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব

পটুয়াখালীতে জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভেঙে ৩ গ্রাম প্লাবিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় পটুয়াখালীর মির্জাগঞ্জের মেন্দিয়াবাদ গ্রামের বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে তিন গ্রাম প্লাবিত হয়েছে। এতে মৌসুমী ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

আজ শুক্রবার দুপুরে বেড়িবাঁধটি ভেঙে উপজেলার দেউলী সুবিধখালী ইউনিয়নের মেন্দিয়াবাদ, চরখালী ও গোলখালী গ্রাম তলিয়ে যায়। খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল-জাকি বলেন, ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে শুক্রবার দুপুরের দিকে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পায়।

এতে জেলার মির্জাগঞ্জের মেন্দিয়াবাদ গ্রামের বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়ে প্রবলবেগে পানি ঢুকে পরে এবং মুহূর্তের মধ্যে তলিয়ে যায় মেন্দিয়াবাদ, চরখালী ও গোলখালী গ্রামের বিস্তীর্ণ জনপদ। এতে দিশেহারা হয়ে পড়েন ওই তিন গ্রামের কৃষকরা। তারা বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ বন্ধ করার আপ্রাণ চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেননি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ