শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

নওয়াজের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন নাকচ করেছে আদালত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন নাকচ করেছে দেশটির সুপ্রিম কোর্ট। বর্তমানে তিনি দুর্নীতির মামলায় ছয় সপ্তাহের জামিনে রয়েছেন।

প্রধান বিচারপতি আসিফ সাঈদ খোসার নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চ জামিনের মেয়াদ বাড়ানোর আবেদনের ওপর শুনানি করেন। সে সময় প্রধান বিচারপতি বলেন, জামিনের মেয়াদ বাড়ানোর আবেদনকারীদের আচরণ থেকে স্পষ্ট হয়েছে, নওয়াজ শরীফের জন্য আসন্ন কোনো হুমকি নেই বরং ভয় থেকে এ আবেদন করা হয়েছে।

২০১৮ সালের ২৪ ডিসেম্বর পাকিস্তানের একাউন্টিবিলিটি আদালত আল-আজিজিয়া দুর্নীতির মামলায় নওয়াজ শরীফকে সাত বছরের কারাদণ্ড দেয় ও আড়াই কোটি ডলার জরিমানা করে।

চিকিৎসার কথা বলে নওয়াজ শরীফ ইসলামাবাদ হাইকোর্টে জামিন আবেদন করেন। কিন্তু আদালত সে আবেদন নাকচ করে। আদালত বলেছে, নওয়াজ শরীফের বিষয়ে কোনো মেডিক্যাল রিপোর্ট বলছে না, কারাগারে থাকলে তার জীবনের জন্য হুমকি সৃষ্টি হতে পারে। এরপর তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং আদালত তাকে ছয় সপ্তাহের জামিন দেয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ