বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্ঞান-গরিমায় উঁচু পাহাড় ছিলেন মাওলানা সাঈদুর রহমান আজমি নদভি’ ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ সাবেক ধর্ম উপদেষ্টার  আল্লামা নুরুল হকের ইন্তেকালে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক একাগ্রতার সালাত টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি ‘আল্লামা নূরুল হক বটগ্রামীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’  চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী আল্লামা নুরুল হকের ইন্তেকালে জমিয়তের শোক সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, আটকা ১৩ হাজারের বেশি যাত্রী আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে সচেতন আহলে সুন্নাত ফেডারেশন’র শোক

তোরাই পারিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার

তোরাই ক’জন হার মানাবি
বর্বরতার দৃশ্যকে
মনুষ্যত্ব শিখিয়ে যাবি
নুয়েপড়া বিশ্বকে।

বদলে দিবে এ পৃথিবী
তোদের দুটো হাত
তোরা আছিস তাই পোহাবে
ঘোর আঁধারের রাত।

হাত বাড়িয়ে দেখিয়ে দিবে
মানুষ কেমন হয়
কেমন করে করতে হবে
এ পৃথিবী জয়।

পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ
আছে যেথায় যতো
তোরাও তার অন্যতম
আছিস অবিরত।

শিখতে হবে তোদের কাছে
মানুষ হবার মন্ত্র
তবু তারা হয় না মানুষ
শেখায় বহু তন্ত্র।

তোরাই পারিস ফিরিয়ে দিতে
এ পৃথিবীর আলো
হাজার লক্ষ পাপের ভিড়ে
তোরাই শুধু ভালো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ