রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা

‘ফণীর আঘাত থেকে বাঁচতে বেশি বেশি তওবা-ইস্তেগফার করুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্ভাব্য আঘাত হানতে আসা ঘূর্ণিঝড় ‘ফণী’র কবল থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে বেশি বেশি তওবা-ইস্তেগফার করতে মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ও এ দলের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ।

আজ বৃহস্পতিবার (২ মে) এক যৌথবিবৃতিতে তারা বেশি বেশি দোয়ার করারও আহ্বান জানান দেশবাসীর প্রতি।

যৌথবিবৃতিতে বলা হয়, ‘জলে ও স্থলে যত বিপর্যয় তা আমাদের হাতের কামাই। তাই তওবা করতে হবে। কুরআন-সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নিলে আরও ভয়াবহ বিপর্যয়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে।’

বিবৃতিতে দুর্যোগ মোকাবিলায় সরকারের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ও মাওলানা ইউনুছ আহমাদ। তারা আগামী কাল শুক্রবার বাদ জুমা বিশেষ দোয়া ও মোনাজাতের কথাও বলেন মসজিদে মসজিদে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ