সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন ফিলিস্তিনে মসজিদ জ্বালিয়ে দিল অবৈধ ইহুদি বসতকারীরা শাপলা হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

তথ্য চুরি ঠেকাতে ব্যক্তিত্ব যাচাইয়ের অ্যাপ নিষিদ্ধ করল ফেসবুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেসবুকে যে ব্যক্তিত্ব যাচাইয়ের লিঙ্কগুলি আসে, এবার সেগুলিকে তারা একদম নিষিদ্ধ ঘোষণা করল। কারণ এই ধরনেরই একটি অ্যাপ থেকে ফেসবুক ব্যবহারকারীদের তথ্য চুরি করা হয়েছিল বলে অভিযোগ ওঠে।

উল্লেখ্য, ওই অ্যাপগুলির যে লিঙ্ক দেওয়া হত, সেখানে ক্লিক করলে ফেসবুক ব্যবহারকারীদের সকল তথ্য চাওয়া হত। না হলে ওই লিঙ্ক কাজ শুরু করত না। ফলে অনেকেই ব্যক্তিত্ব যাচাইয়ের নেশায় ওই অ্যাপে ফেসবুকে থাকা সকল তথ্য দিয়ে দিতেন।

এভাবেই তথ্য চুরি হয়ে যেত। এর জন্য ফেসবুককেই দায়ী করেছেন অনেকে। তাদের বক্তব্য, ফেসবুক ওই সময় তথ্য চুরি আটকাতে কোনো ব্যবস্থা নেয়নি। ওই তথ্যগুলি কোথায় ব্যবহার হবে, তা নিয়ে স্পষ্ট নির্দেশিকা থাকলে আর সমস্যা হত না।

যদিও আগেই ফেসবুকের তরফে জানানো হয়েছিল, গ্রাহকদের সুরক্ষার কথা মাথায় রেখে একাধিক কড়া পদক্ষেপ নেওয়া হবে। সেই অনুযায়ী এক এক করে ফেসবুককে আরও সুরক্ষিত করা হচ্ছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ