শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

আফগান সীমান্তে পাকিস্তানি সেনাদের ওপর গুলি, নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগান সীমান্তে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর ওপর জঙ্গি হামলায় কমপক্ষে তিনজন সৈন্য নিহত এবং সাতজন আহত হয়েছে। বুধবার (১ মে) পাকিস্তান সামরিক বাহিনীর (আইএসপিআর) বরাত দিয়ে আল আরাবিয়া ডটনেটে এ খবর দিয়েছে।

খবরে বলা হয়, উত্তর ওয়াজিরিস্তানের উত্তর-পশ্চিম আদিবাসি জেলা আদিবাসী সীমান্তে বেড়ার অপর প্রান্ত থেকে প্রায় ৬০ থেকে ৭০ জঙ্গি পাকিস্তানি সেনাবাহিনীর ওপর হামলা চালায়।

পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং, ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের (আইএসপিআর) বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনী কার্যকরভাবে জঙ্গিদের বিরুদ্ধে সময়মত পদক্ষেপ গ্রহণ করে। তাদের নিহত ও আহত করে এবং বাকিদের পিছু হটতে বাধ্য করে।

প্রসঙ্গত, আইএসপিআর মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর আফগানিস্তানের সাথে ১০০০ কিলোমিটার সীমান্ত বেড়া নির্মাণ সমাপ্তির কথা জানায় এবং সীমান্ত বেড়া নির্মাণের পর সীমান্তবর্তী হামলার সংখ্যা ও অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডের উল্লেখযোগ্য পতন ঘটেছে বলে জানিয়েছিল।

পাকিস্তান আফগানিস্তানের সাথে ২ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকা রয়েছে। আইএসপিআর কর্মকর্তা বলেন, বাকি এলাকার বেড়া নির্মাণ শেষ হওয়ার পর অবস্থার আরও উন্নতির আশা করা হচ্ছে।

সূত্র: আল আরাবিয়া ডটনেট

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ