শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব

আইএসের এবারের টার্গেট মিয়ানমার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের প্রেসিডেন্টের কার্যালয়ের ডিরেক্টর জেনারেল ইউ জ হতে বলেছেন, আইএস ২০১২ সালে সিরিয়া ও ইরাকে তাদের অধিকার হারানোর পর মিয়ানমারকে টার্গেট করেছে।

সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে মিয়ানমারের শীর্ষস্থানীয় গণমাধ্যম ইরাওয়াদ্দি জানায়, সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি একথা বলেন।

আইএস প্রধানত স্থানীয়দেরকে ব্যবহার করে। যেসব সন্ত্রাসী বাইরে থেকে প্রবেশ করে, তারা দেশের ভেতরের মৌলবাদীদের সহযোগিতায় কাজ করে থাকে। শ্রীলঙ্কায় হামলার ক্ষেত্রে এমনটিই করা হয়েছে বলে মন্তব্য করেন ইউ জ হতে।

তিনি আরো বলেন, ইন্দোনেশিয়া বেশ কয়েকবার আমাদেরকে সন্ত্রাসী হামলার বিষয়ে সতর্ক করেছে। তাই আমাদের উচিত সন্ত্রাসবাদ বিরোধী পদক্ষেপ গ্রহণ করা।

মালয়েশিয়ার পুলিশ প্রধান মোহাম্মদ ফুজি হারুনও দাবি করেছেন, আইএস সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য দক্ষিণ ফিলিপিন্স এবং মিয়ানমারের রাখাইন রাজ্যের দিকে দৃষ্টি নিবদ্ধ করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ