রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাটির কবর সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগের কোনো মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিমদের দোয়া-ভালোবাসায় আবেগাপ্লুত মার্কিন ইনফ্লুয়েন্সার নারী মিরপুর স্টেডিয়ামে স্থায়ী মসজিদ নির্মাণের উদ্যোগ বিসিবির মসজিদুল হারাম আলোকিত করতে ১ লাখ ২০ হাজার আলোক ইউনিট মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার দুই প্রাণঘাতী আগাছানাশক নিষিদ্ধ: নিরাপদ কৃষির পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এতনার অগ্ন্যুৎপাতে ইতালিতে রেড অ্যালার্ট জারি একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন শুরু আজ, সুযোগ পাবে যারা ইসলামি দলের নেতারা বাবুনগরে, চূড়ান্ত হতে পারে ঐক্যের রূপরেখা

ঢাকা-দিল্লি বিমানের ফ্লাইট চালু ১৩ মে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মে মাস থেকে ঢাকা-দিল্লি ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এতোদিন ঢাকা-দিল্লীর মধ্যে ফ্লাইট পরিচালনা করতো ভারতের বেসরকারি বিমান প্রতিষ্ঠান জেট এয়ারওয়েজ। তবে ইতোমধ্যে তা বন্ধ করে দিয়েছে জেট এয়ারওয়েজ।

রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র এয়ারলাইনস্ প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অপারেশন ম্যানেজার মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, 'আমরা আগামী ১৩ মে থেকে দিল্লির পথে বিমান ফ্লাইট চালু করতে যাচ্ছি, যা গত ২০১৪ সালে বিমানের দিল্লি ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল।

আমরা আমাদের ফ্লাইটগুলোতে বিপুল পরিমাণ যাত্রী আশা করছি, কারণ চিকিৎসাসহ বিভিন্ন পেশাগত কারণে বিপুল সংখ্যক মানুষ নিয়মিত এ পথে যাতায়াত করে থাকে'।

এয়ার ক্রাফ্ট স্বল্পতার কারণে ২০১৪ সালের সেপ্টেম্বরে দিল্লির পথে ফ্লাইট বন্ধ করে দেওয়া হলেও বাণিজ্যক কারণে এটি পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

তিনি বলেন, 'আগামী সপ্তাহের শেষে নাগাদ বিমান দিল্লি পথে ফ্লাইট চলাচলের অনুমতি পাবে এবং সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে। সপ্তাহের সোমবার, বৃহস্পতিবার এবং শনিবার ১৬২ আসনের বোয়িং ৭৩৭-৮০০ ফ্লাইট পরিচালনা করবে বিমান'।

বর্তমানে এয়ার ইন্ডিয়া, স্পাইস জেট এবং ইন্ডিগো কোলকাতা হয়ে ঢাকা-দিল্লি ফ্লাইট পরিচালনা করছে।

বিমান কর্মকর্তারা জানান, ঢাকা-দিল্লি পথে ইকোনমিক ক্লাস ২৫ হাজার এবং বিজনেস ক্লাস ৬৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে যা তুলনামূলকভাবে এ পথে একমাত্র ফ্লাইট পরিচালনাকারী ভারতীয় বেসরকারি এয়ারলাইনস্ প্রতিষ্ঠান জেট এয়ার ওয়েজের চেয়ে অনেক কম।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ