শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই

দেওবন্দের নতুন শিক্ষাসচিব হলেন মুফতি খুরশেদ গায়াভি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ উবায়দুল্লাহ আসআদ কাসেমি: ভারতের ঐতিহ্যবাহি দীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের নতুন শিক্ষাসচিব হলেন মুফতি খুরশেদ আনোয়ার গায়াভি।

গত ২৩ এপ্রিল দারুল উলুম দেওবন্দের মেহমান খানায় মজলিসে শুরার বাৎসরিক বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে মুফতি খুরশেদ আনোয়ার গায়াভিকে নতুন শিক্ষাসচিব হিসেবে নিযুক্ত করা হয়।

বৈঠকে নতুন শিক্ষাসচিব নিযুক্তকরণ ছাড়াও নতুন শিক্ষক নিয়োগ এবং আরবি বিভাগের শিক্ষকদের পদোন্নতিসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও বৈঠকে সাবেক ভারপ্রাপ্ত শিক্ষাসচিব মাওলানা মুফতি আফজাল হুসাইন কেমুরি বিগত দুই বছরের সম্পূর্ণ রিপোর্ট পেশ করেন। মাদরাসার সহকারী প্রিন্সিপাল ও অবকাঠামো বিভাগের নাজেম মাওলানা আবদুল খালিক মাদরাসি দারুল উলুমের নতুন ভবন নির্মাণ সংক্রান্ত রিপোর্ট পেশ করেন।  এসময় নতুন ভবনের অবশিষ্ট কাজ অতিদ্রুত শেষ করার ব্যাপারে মজলিসে শুরার সদস্যবৃন্দ ঐক্যমত পোষণ করেন।

বৈঠকে রুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস মুফতি সাইদ আহমাদ পালনপুরি, প্রিন্সিপাল মাওলানা মুফতি আবুল কাসেম নুমানি, মাওলানা আবদুল আলিম ফারুকি, মাওলানা ইশতিয়াক মুজাফফারপুরি, হাকিম কালিমুল্লাহ আলিগড়ি, মাওলানা রহমাতুল্লাহ কাশ্মীরি প্রুমখ উপস্থিত ছিলেন।

সূত্র: রোজনামা খবরিন

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ