মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী

শ্রীলঙ্কা হামলার নিন্দা জানাতে জমিয়তে উলামায়ে হিন্দের সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলঙ্কায় সিরিজি বোমা হামলার নিন্দা ও প্রতিবাদ  জানাতে সংবাদ সম্মেলন করেছে ভারতের ঐতিহ্যবাহি সংগঠন ‘জমিয়তে উলামায়ে হিন্দ’।

২৩ এপ্রিল (মঙ্গলবার) বিকেল ৩টায় ভারতের নয়াদিল্লি-এর ডেপুটি স্পিকার হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে জমিয়তে উলামায়ে হিন্দের জেনারেল সেক্রেটারি সাইয়্যিদ মাওলানা মাহমুদ মাদানী বলেছেন, সন্ত্রাসী ও জঙ্গিদের কোনো দেশ কিংবা ধর্ম নেই। তারা সমাজের শান্তি নষ্ট করতে চেষ্টা করে। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে বাঁধা হয়ে দাঁড়ায়।

তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে সর্বদা সতর্ক থাকতে হবে। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদের মোকাবিলা করলে তারা কখনোই সফল হতে পারবে।

প্রসঙ্গত, গত রোববার ইস্টার সানডে চলাকালীন শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ দেশের বিভিন্ন গির্জা ও পাঁচ তারকা হোটেলে সিরিজ বোমা হামলায় এখন পর্যন্ত ৩২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ শতাধিক।

নয়াদিল্লি-এর ডেপুটি স্পিকার হলে আয়োজিত প্রেস কনফারেন্স উপস্থিত ছিলেন মিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি মাওলানা হাকিমুদ্দীন কাসেমী, জামায়াতে ইসলামী হিন্দের সাবেক নায়েবে আমীর জনাব নুসরাত আলী, দিল্লি সংখ্যালঘু কমিশন-এর চেয়ারম্যান ডাক্তার জাফরুল ইসলাম খান, দিল্লি সংখ্যালঘু কমিশন-এর পুরাতন সদস্য এ.সি. মাইকেল, আল ভারত খ্রিস্টান পরিষদ-এর সাবেক সাধারণ সম্পাদক ড. জাইন দয়াল, আল ভারত মুসলিম মজলিশ-এর সভাপতি জনাব নাবিদ হামিদ, ভারতের মুসলিম বোর্ডের সদস্য জনাব কমল ফারুকী, দিল্লি শিয়া জামে মসজিদের ইমাম মাওলানা মহসিন তাকাবী, সামাজিক কর্মী জনাব খালীদ সাফী, মাওলানা নিয়াজ আহমেদ ফারুকী, মাওলানা নাদিম প্রমুখ।

এমএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ