শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

শ্রীলঙ্কায় বোমা হামলা, আত্মঘাতী ৮ আইএস সদস্যের ছবি প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলঙ্কায় ভয়াবহ সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক উগ্রপন্থী সংগঠন আইএস। পরে হামলাকারী দলের মূল হোতাসহ ৮ জঙ্গি সদস্যের ছবিও প্রকাশ করে সংগঠনটি।

এএমএকিউ নিউজ এজেন্সির মাধ্যমে এই ছবি প্রকাশ করে তারা। খবর ডেইলি মেইল-এর।

হামলার মাস্টারমাইন্ড হিসেবে উগ্রপন্থী নেতা জাহরান হাশিমের ছবি প্রকাশ করা হয়েছে। তবে তার পাশে থাকা অন্য সাতজনের মুখ কাপড়ে ঢেকে দেওয়া রয়েছে। তাদের নাম হলো আবু ওবায়দা, আবু আল মুক্তার, আবু খলিল, আবু আল বাররা, আবু মুহাম্মদ এবং আবু আবদুল্লাহ। তারা সবাই আইএসের পতাকার সামনে দাঁড়িয়ে ফ্রেমবন্দি হয়েছেন।

হামলার আগে ভিডিও ফুটেজে দেখানো হয়েছে, হামলাকারীরা দলের নেতা আবু বকর আল-বাগদাদীর কাছে আনুগত্যের শপথ নিচ্ছে।

ডেইলি মেইলের খবরে বলা হয়, ভিডিওতে দেখানো হয়েছে ৮ জন হামলাকারী দাঁড়িয়ে রয়েছে। এর পর তারা একে অন্যের হাত ধরে আনুগত্যের শপথ নেয়।

আইএসের বার্তা সংস্থা আমাকের বরাত দিয়ে হামলার কারণ হিসেবে ডেইলি মেইলের খবরে বলা হয়,  মার্কিন নেতৃত্বাধীন বাহিনী এবং শ্রীলঙ্কার খ্রিস্টান সম্প্রদায়ের লোকদের টার্গেট করে আইএস সদস্যরা হামলাটি চালিয়েছে।

প্রসঙ্গত, গত রোববার ইস্টার সানডে চলাকালীন শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ দেশের বিভিন্ন গির্জা ও পাঁচ তারকা হোটেলে সিরিজ বোমা হামলায় এখন পর্যন্ত ৩২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ শতাধিক।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ