রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০ নগরবাসীকে বাঁচাতে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার সীমিত করুন ইমাম-হাফেজ ও মাদরাসা শিক্ষার্থীদের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ চিনির দাম বৃদ্ধির জন্যও কি দায়ী মুসলিমরা, বিজেপিকে সঞ্জয় সিংয়ের কটাক্ষ নকীব প্রার্থীদের নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ জাপানে কয়েক বছরে মুসলিমের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ ইলমের হেফাজতে এক নিভৃতচারী ব্যক্তিত্ব নতুন ধর্ম প্রতিমন্ত্রীকে বরণ করে নিলো বারিধারা মাদরাসা ‘অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে’ রাজধানীতে আরিশ ট্রাভেলসের হজ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

মুসলিম ভোট ভাগ করে বিজেপিকে সুযোগ নয়: ফিরহাদ হাকিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে পশ্চিমবঙ্গের বসিরহাট লোকসভা কেন্দ্রের ইমাম মোয়াজ্জিন এবং শিক্ষক সমিতির সদস্যদের নিয়ে মঙ্গলবার মাটিয়া শুভদৃষ্টি অনুষ্ঠান গৃহে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ দিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন কলকাতার মেয়র জনাব ফিরহাদ হাকিম, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, হাজী শেখ নুরুল ইসলাম, নাখোদা মসজিদের ইমাম শফিক কাসেমী, দিপেন্দু বিশ্বাস, এ টি এম আব্দুল্লাহ রনি, এ কে এম ফরহাদ, মাওলানা হাসানুজ্জামানসহ তৃণমূল নেতারা।

ফিরহাদ হাকিম বলেন, ‘বিজেপিকে হঠাতে পশ্চিমবঙ্গের একমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই। এদেশে মুসলিমরা থাকবে কি থাকবে না, মুখে দাঁড়ি রাখবে কি রাখবে না তা কিন্তু নির্ণয় হবে এবারের লোকসভা ভোটে।’ ফলে মুসলিম ভোট ভাগ করে বিজেপিকে সুযোগ না করে দিয়ে মমতা ব্যানার্জীর হাতকে শক্ত করার ইমামদের কাছে আহ্বান জানান তিনি।

জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, এ রাজ্যে মমতা ব্যানার্জি ৪২টি সিট দখল করার দিকে এগোচ্ছে এটা বিজেপি বুঝতে পেরেছে। তাই তারা মুসলিম ভোট ভাগ করার চক্রান্ত করছে। বিজেপির স্বপ্ন সফল হবে না।’

হাজী শেখ নুরুল ইসলাম বলেন, ‘নুসরাত জাহানকে দেখে নয়, আমরা মমতা ব্যানার্জিকে দেখেই ভোট দেবো। আপনারা কোন রকম গুজবে কান না দিয়ে মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে তার হাতটা শক্ত করুন।’

মাওলানা হাসানুজ্জামান বলেন, ‘মুসলিম ভোট ভাগ করে আমরা বসিরহাটে কখনোই বিজেপিকে সুযোগ করে দেব না।’

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ