শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

বিনা মহরে বিয়ে, কী বলে ইসলাম?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন হারুন: বিনা মহরে কোন নারীকে বিয়ে করলে সে বিয়ে বৈধ হবে। বিয়ের পর স্ত্রীর সঙ্গে সহবাস কিংবা একান্ত নির্জনবাস করার পর স্বামী-স্ত্রীর কোন একজন মারা গেলে এক্ষেত্রে ‘মহরে মিছিল’ ওয়াজিব হবে। (মহরে মিছিল হলো, স্ত্রীর বাব-দাদার বংশের মেয়েদের মহর, যেমন- বোন, চাচাত বোন, ফুফু, ভতিজী প্রমুখের যে হারে মহর ধার্য হয়েছে সে পরিমাণে মহরকে মহরে মিছিল বলে৷)

বিনা মহরে বিবাহিত স্ত্রীর সঙ্গে সহবাসের আগে কিংবা একান্ত নির্জনবাসের আগেই স্বামী যদি স্ত্রীকে তালাক দেয় তাহলে মহরে মিছিল পাবে না বরং সে ‘মুত‘আ’ পাবে। (মুত‘আ হল, এক সেট থ্রী পিস।)  সূত্র: আলমগীরী, ১ম খণ্ড।

স্ত্রীর মহর যদি বিচারাক  কিংবা স্বামী নির্ধারণ করেন। এরপর স্ত্রীর সঙ্গে সহবাস করে বা একান্তে নির্জনবাস করে অথবা একজন মারা যায় তাহলে স্ত্রী তার পূর্ণ মহর পাবে। আর যদি স্ত্রীর সঙ্গে সহবাস ও একান্ত নির্জনবাসের আগেই স্বামী তাকে তালাক দেয় তাহলে ‘মুত‘আ’ ওয়াজিব হবে।   সূত্র: আলমগীরী, ১ম খণ্ড।

যে সব বিয়েতে মহর ধার্য করা হয় না এবং মহরের আলোচনাও করা হয় না ওই সব বিয়েতে স্ত্রী-সহবাস ও নির্জনবাসের আগে স্ত্রীকে তালাক দেয়া হলে মহর ওয়াজিব হবে না। কেবল ‘মুত‘আ’ ওয়াজিব হবে। সূত্র: ফাতাওয়ায়ে দারুল উলূম, ৮ম খণ্ড।

এ এ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ